News Flash

  • Home
  • Uncategorized
  • সমগ্র পশ্চিমবঙ্গ দুর্যোগ কবলিত, ভরা কোটালে বেশি সমস্যা : মুখ্যমন্ত্রী
Image

সমগ্র পশ্চিমবঙ্গ দুর্যোগ কবলিত, ভরা কোটালে বেশি সমস্যা : মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ মে (হি.স.): মঙ্গলবার রাত থেকেই নবান্নে রাজ্যের দুর্যোগ পরিস্থিতির উপর নজর রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, গোটা বাংলা দুর্যোগ কবলিত। ভরা কোটালের জন্য বাংলায় বেশি সমস্যা হবে বলেই আশঙ্কা করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছেন, শঙ্করপুর, দিঘা, মন্দারমনি-সহ বাংলার অনেকটা অংশ বন্যা কবলিত হয়েছে। ইতিমধ্যেই ১৫ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

নিচু এলাকায় বন্যা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, মেদিনীপুরে ৫১ টা বাঁধ ভেঙেছে। দক্ষিণ ২৪ পরগনার ১৫ টা এলাকায় জলের তোড়ে গ্রামে জল ঢুকেছে। নন্দীগ্রামে সোনাচুড়া-সহ বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে ২০ হাজার বাড়িও। ইয়াস ঘূর্ণিঝড়ের দাপটে এখনও ৪-৬ ঘন্টা তাণ্ডব চলবে বলেই হাওয়া অফিস জানাচ্ছে। তবে, পূর্ব মেদিনীপুর থেকে ৩ লক্ষাধিক মানুষকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক কোভিড অবস্থায় কাজ করছেন বলেই জানালেন তিনি। মমতা আরও জানান, ভরা কোটালের জন্য কিছু কিছু জায়গায ডুবে যাচ্ছে। এটা প্রতিবছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেখানে যেমন প্রয়োজন তেমনভাবে সেনা নামানো হয়েছে। অন্যদিকে, ট্রাফিকের সেফটির জন্য ফ্লাইওভারগুলি বন্ধ রাখা হয়েছে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top