News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ থেকে মুখ ফেরাল ইয়াস, তবে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হবে কলকাতায়
Image

পশ্চিমবঙ্গ থেকে মুখ ফেরাল ইয়াস, তবে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হবে কলকাতায়

কলকাতা, ২৫ মে (হি. স.) : রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। পশ্চিমবঙ্গ উপকূল থেকে আরও কিছুটা ওড়িশার দিকে সরে গিয়েছে ঘূর্ণিঝড়ের গতিপথ।

বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে পূর্বাভাস। বেশ খানিকটা গতি বাড়িয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। গতি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ইয়াস।

মৌসম ভবন মঙ্গলবার দুপুরের বুলেটিনে জানিয়েছে, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। আর তার ফলেই স্থলভাগের থেকে ক্রমশ দূরত্ব কমছে তার। ঘূর্ণিঝড় যত স্থলভাগের দিকে এগোবে তত তার গতিবেগ বাড়বে।

বঙ্গোপসাগরে ইয়াস মঙ্গলবার দুপুরে ১৮ ডিগ্রি ৩ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৮ ডিগ্রি ৩ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে ছিল। ওড়িশার পারাদ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব ও সাগর দ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে ছিল ইয়াস।

মঙ্গলবারের মধ্যে ইয়াস অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই জানিয়েছে মৌসম ভবন। তার পর আরও উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার ভোরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে চাঁদবালি ও ধামরা বন্দরের কাছে পৌঁছনোর কথা ইয়াস-এর। বুধবার দুপুরে বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করবে ইয়াস, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। তারপর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।

ইয়াস-এর প্রভাবে মঙ্গলবার থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার, সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top