News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভা
Image

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভা

আগরতলা, ২৪ মে৷৷ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে বর্তমান কোভিড পরিস্থিতির মধ্যে আজ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী পৌরহিত্যে কার্যকরী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়৷সবার প্রথমে ভাষণ রাখেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার৷ ইউনিয়ন বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক এবং তাদের পরিবারের বিশাল সংখ্যক ভ্যাকসিন নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য৷


ইতিমধ্যে যে সমস্ত চিত্র সাংবাদিক এবং সাংবাদিক তাদের পরিবারে কোভিড আক্রান্ত হয়েছেন ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার এবং ইউনিয়ন এর পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে৷ বর্তমান কোভিড পরিস্থিতিতে সাংবাদিকদের সহযোগিতার জন্য তিনজনের একটি কমিটি গঠন করা হয়েছে৷তাদের মধ্যে রয়েছে যুগ্ম সম্পাদক অভিষেক দে এবং রঞ্জন রায় সাংগঠনিক সম্পাদক সন্তোষ গোপ৷ মহাকুমার সাংবাদিকদের মধ্যে যারা এখনো ভ্যাকসিন নিতে পারেননি তারা যেন ওই কমিটির সঙ্গে যোগাযোগ করেন তাছাড়া ইউনিয়ন এর পক্ষ থেকে সাংবাদিকদের কোভিড সংক্রান্ত বিষয়ে সহযোগিতার জন্য ২৪ ঘণ্টা হেল্পলাইন খোলা হয়েছে৷


নম্বরটি হলো ৮৮৩৭৩২৮৩০৯ এই সময়ের মধ্যে যে সমস্ত চিত্র সাংবাদিক এবং সাংবাদিক করুনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করা হয়েছে৷ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার প্রতিশ্রুতি দেন রাজ্যের সমস্ত সাংবাদিকদের বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন তাদের পাশে থাকবে৷ এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী সাধারণ সম্পাদক প্রণব সরকার সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক অভিষেক দে এবং রঞ্জন রায় সাংগঠনিক সম্পাদক সন্তোষ গোপনএছাড়া কার্যকরী সদস্য অভিষেক সাহা, বাপি রায় সুরজিৎ পাল প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top