News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলিদের সম্পর্কে আপত্তিজনক ভিডিও, পুলিশ হেফাজতে পাঞ্জাবের ইউটিউবার পারস সিং
Image

অরুণাচলিদের সম্পর্কে আপত্তিজনক ভিডিও, পুলিশ হেফাজতে পাঞ্জাবের ইউটিউবার পারস সিং

ইটানগর, ২৫ মে (হি.স.) : ভারতে অরুণাচলের অস্তিত্ব নেই, পাঞ্জাবের বাসিন্দা ইউটিউবার পারস সিঙের বিতর্কিত এক ভিডিওকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ইউটিউবার পারস সিং পাঞ্জাবের লুধিয়ানা পুলিশের হেফাজতে রয়েছে। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এ-খবর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন রিজুজু। ইতিমধ্যে অরুণাচল পুলিশের একটি টিম পাঞ্জাবের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

প্রসঙ্গত, পাঞ্জাবের বাসিন্দা ইউটিউবার পারস সিং অরুণাচল প্রদেশের বাসিন্দাদের সম্পর্কে আপত্তিকর ভিডিও প্রকাশ করেছে। তাঁর বিতর্কিত মন্তব্য-ভরা ভিডিও অরুণাচলের বাসিন্দাদের সম্মানহানি করেছে। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদি বানে কেবাগ-এর যুব সংগঠন থানায় মামলা করেছিল।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, পাঞ্জাব পুলিশ পারস সিংকে হেফাজতে নিয়েছে। অরুণাচল পুলিশের টিম ইতিমধ্যে পাঞ্জাবের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। জরুরি ভিত্তিতে তার ট্রানজিট রিমান্ড মঞ্জুরির জন্য লুধিয়ানার পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে।

ইতিপূর্বে এক টুইট বার্তায় রিজিজু দাবি করেছিলেন, ওই ধরনের মানসিকতা ভারতের একতার জন্য বিপজ্জনক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয়শাসিত অঞ্চলগুলিকে উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার জন্য কঠোর বার্তা দিয়েছেন।

এদিকে, ইউটিউবার পারস সিঙের ভিডিওকে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহ মণিপুর এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীও তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। এছাড়া গোটা উত্তরপূর্ব জুড়ে পারসের ভিডিওকে ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top