News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে তিন তারা হোটেলে গড়ে উঠছে বেসরকারি কোভিড কেয়ার সেন্টার
Image

রাজ্যে তিন তারা হোটেলে গড়ে উঠছে বেসরকারি কোভিড কেয়ার সেন্টার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ রাজ্যে করোনা মোকাবিলায় এবার বেসরকারি কোভিড কেয়ার সেন্টার গড়ে উঠছে৷ আগরতলায় একটি তিনতারা সমতুল্য হোটেলে এই কোভিড কেয়ার সেন্টার গড়ে উঠবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, পশ্চিম ত্রিপুরা জেলা করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের বৈঠকে এ-সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷


প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার জেলাস্তরে কমিটি গঠন করেছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার পশ্চিম জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হল-এ অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রতন চক্রবর্তী, সুরজিৎ দত্ত, বৃষকেতু দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক, এনএইচএম মিশন অধিকর্তা, পশ্চিম ত্রিপুরার জেলা সভাধিপতি, জেলা পুলিশ সুপার, পুলিশ প্রশাসনের অধিকারিক সহ অন্যান্যরা৷ পশ্চিম জেলা করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ডিভাইন টাচ নামে একটি ক্লিনিক সেন্টার ত্রিপুরায় প্রথমবারের মতো বেসরকারিভাবে কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে৷ জিঞ্জার হোটেলে গড়ে উঠবে এই বেসরকারি কোভিড কেয়ার সেন্টার৷ অপেক্ষাকৃত সুলভ মূল্যে রোগীরা পরিষেবা নিতে পারবেন৷ শিক্ষামন্ত্রী আরও জানান, এখন থেকে অর্থের বিনিময়ে আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আইজিএম হাসপাতাল এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইচ্ছে করলে অ্যান্টিজেন টেস্ট করানো যাবে৷
সাথে তিনি যোগ করেন, আগরতলার বাজারগুলিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করবে৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে পশ্চিম জেলার করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের বৈঠকে আলোচিত বিষয়গুলি উত্থাপন করা হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top