News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় বেসরকারীকরণের অভিযোগ সিপিএম-এর
Image

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় বেসরকারীকরণের অভিযোগ সিপিএম-এর

আগরতলা, ২৫ মে (হি.স.) : বেসরকারি হোটেলে কোভিড কেয়ার সেন্টার চালু করতে ত্রিপুরা সরকারের সিদ্ধান্তে স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারীকরণের অভিযোগ এনেছে সিপিএম। এক প্রেস বিবৃতিতে সিপিএম বলেছে, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ২৪ মে একটি আদেশ জারি করে আগরতলার একটি মেডিক্যাল ক্লিনিককে হোটেল ভাড়া নিয়ে পেইড কোভিড কেয়ার সেন্টার খোলার অনুমোদন দিয়েছেন। জেলাশাসকের আদেশটিতে প্রতিদিন হোটেলের শয্যা ভাড়া কত হবে তার উল্লেখ রয়েছে। রোগীর খাওয়া খরচ এবং যাবতীয় চিকিৎসা পরিষেবার চার্জ আলাদাভাবে যুক্ত করা হবে।

সিপিএমের দাবি, জেলাশাসকের আদেশ তথা রাজ্য সরকারের এ-সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত থেকে এটা পরিষ্কার, রাজ্যের বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকার কোভিড আক্রান্তদের চিকিৎসা, রোগ নির্ণয় ইত্যাদি বেসরকারীকরণের পথে হাঁটছে। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই যে অভিযোগ উঠে এসেছে ভারতে জনস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা কাঠামো সম্প্রসারণ ও শক্তিশালী করার দায়িত্ব থেকে সরকার ক্রমাগত সরে আসছে। সিপিএমের অভিযোগ, স্বাস্থ্য পরিষেবা ব্যবসার জন্য বেসরকারি সংস্থাকে ছেড়ে দিচ্ছে। উদারীকরণ নীতি অনুসরণ করার পর গত তিন দশকে জনস্বাস্থ্য খাতে সরকারি বাজেট বরাদ্দ ক্রমশ কমছে। ফলে অন্যান্য জটিল রোগের সাথে ভাইরাসজনিত রোগে সংক্রমণ বাড়ছে।

সিপিএম সুর চড়েয়ে বলেছে, সরকারি স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারিত না হওয়ায় করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে চলেছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমিতদের চিকিৎসায় জীবনদায়ী ওষুধ অমিল, চিকিৎসা সরঞ্জামের প্রচণ্ড ঘাটতি। নিবিড় অনুসন্ধান চালিয়ে রোগ নির্ণয় এবং গণ-টিকাকরণের দাবি মোদী সরকার এড়িয়ে যাচ্ছে। দলের বক্তব্য, এখনও সরকারি সংস্থাগুলোকে করোনা প্রতিষেধক টিকা উৎপাদনের কোনও লাইসেন্স বা অনুমোদন দেওয়া হয়নি। অথচ অতীতে তো বটেই, সাম্প্রতিক কালেও ভারতের সরকারি সংস্থাগুলো পালস পোলিও টিকাকরণ অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন করেছে। দেশবাসীর জীবনের বিনিময়ে সর্বোচ্চ মুনাফা লাভের জন্য টিকা উৎপাদনে দেশের শুধু দুটি বে-সরকারি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে। জনগণের ক্ষোভ-বিক্ষোভ এবং এত তীব্র সমালোচনার পরও মোদী সরকার স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে ন্যূনতম উদ্যোগও নেয়নি। আর এখন বিজেপি পরিচালিত রাজ্য সরকার কোভিড মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ ও শক্তিশালী করার দায়িত্ব পালন না করে বে-সরকারি সংস্থাকে চড়া মূল্যে পেইড কোভিড কেয়ার সেন্টার খোলার অনুমোদন দিল বলে মনে করে সিপিএম, এটা অমানবিক। সরকারের নিজ দায়িত্ব এড়াবার মতো নির্লজ্জ ঘটনা বলে তীব্র আক্রমণ করেছে বিরোধী দল।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top