News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটি নেতাকে মারধর, অভিযুক্ত তিপ্রা মথার কর্মীরা
Image

আইপিএফটি নেতাকে মারধর, অভিযুক্ত তিপ্রা মথার কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ মে৷৷ আজ দুপুর আনুমানিক ১ ঘটিকায় বাগমা এলাকার তিপ্রা মাথার নামধারী কিছু যুবক আই পি এফ টি রাজ্য কমিটির সহ-সভাপতি কৃষ্ণকান্ত জমাতিয়াকে আক্রমণ করে বেধরক মারধোর করে৷ উনার বাড়ীর সমস্ত জিনিসপএ ভেঙে ফেলে৷ উনি বর্তমানে কিল্লা হাসপাতালে চিকিৎসাধীন৷ মাথায় গুরুতর আঘাত পায়৷ এছাড়াও একটি দোকান,রাইসমিল,ও আই পি এফ টি পার্টি অফিস সম্পূর্ন ভেঙ্গে দেওয়া হয়৷


ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছানোর পর কিছুটা আয়ত্তে আসে ও পুলিশি নিয়ন্ত্রণে আসে৷ এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে৷ এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য খোঁজ খবর নেন এবং একরাশ ক্ষোভ ব্যক্ত করেন৷ কিল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে৷খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷ এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে৷ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সহ সাধারণ মানুষকে ধৈর্য্য ধরার আহ্বান জানান এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top