News Flash

Image

ফায়ার ব্রিগেড এলাকায় চুরি করতে গিয়ে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রুটি রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ গত কয়েকদিন ধরে কারফিউ চলাকালে এইসব চুরির ঘটনা ঘটে চলেছে৷ রবিবার দিন দুপুরে রাজধানী আগরতলা শহর এলাকার ফায়ার ব্রিগেড চৌমুহনীতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এক চোর৷
জানা যায় ফায়ার বিগেট চৌমুনী এলাকায় চুরি করতে গেলে স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেলেন৷ তখনই তাকে পাকড়াও করা হয়৷ তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এদিকে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রবীন্দ্রনগর ঘোষপাড়ায় জগন্নাথ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে৷


এক যুবক পূজার আসবাবপত্র এবং চাউল সহ অন্যান্য কিছু জিনিসপত্র নিয়ে যায়৷ স্থানীয় মানুষ দেখতে পেয়ে তাকে আটক করেন৷ বিষয়টি মহারাজগঞ্জ বাজার আউটপুটের পুলিশকে জানানো হয়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে ওই যুবককে আউটপোস্ট নিয়ে আসে৷ মন্দিরের পুরোহিত জানান এ ব্যাপারে তিনি এফআইআর করবেন না৷ তবে ভবিষ্যতে সে যাতে এ ধরনের কাজ না করে সে জন্য পরামর্শ দিয়েছেন পুরোহিত৷ জগন্নাথ মন্দিরের পুরোহিত এ ব্যাপারে মামলা দায়ের না করল পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ পরে তদন্ত শুরু করেছে৷ মন্দিরের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

ভারত-জাপান বন্ধুত্বে শিনজো আবের অবদানের উপযুক্ত স্মারক ‘আবে মেমোরিয়াল করিডর’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): প্রয়াত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 8, 2026

ভারতে তৈরি হবে পণ্য, ডিজাইন, প্রযুক্তি ও আইপি—আত্মনির্ভরতার পথে এগোচ্ছে দেশ: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): ভারত এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, যেখানে পণ্য ও তার ডিজাইন দেশে তৈরি…

ByByNews Desk Oct 8, 2026

পর্দার নায়ক থেকে গ্রামীণ ভারতের পরিবর্তনের কারিগর, নানা পাটেকরের অনন্য যাত্রা

মুম্বই, ৮ অক্টোবর (আইএএনএস): ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা, অভিনয়ের মহীরুহ এবং সমাজকর্মী বিশ্বনাথ ‘নানা’ পাটেকর বৃহস্পতিবার ৭৫…

ByByNews Desk Oct 8, 2026

সুশাসনের হাতিয়ার হয়ে উঠেছে মোবাইল ফোন, নেটওয়ার্কের গণ্ডি পেরিয়েছে ভারতের টেলিকম শিল্প: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): ভারতের টেলিকম খাত এখন আর শুধু নেটওয়ার্ক, স্পেকট্রাম বা ইন্টারনেটের গতির মধ্যে সীমাবদ্ধ নেই।…

ByByNews Desk Oct 8, 2026
Scroll to Top