News Flash

Image

সেকেরকোটে পথ দূর্ঘটনায় আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ মঙ্গলবার সকালে আগরতলা সাবরুম জাতীয় সড়কে সেকের কোট বাজারে পথদুর্ঘটনায় দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


সাতসকালেই সেকের কোট বাজারে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত দুইজন৷ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল পৌনে নয়টা নাগাদ বিশালগড়ের দিক থেকে দুই যুবক ই রিসকা করে আসছিল৷সেকেরকোট বাজারে পেছন দিক থেকে একটি ঘাতক গাড়ি ই রিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ দুর্ঘটনার পরপরই বাজারের ব্যবসায়ীরা আহত দুই যুবককে উদ্ধার করেন৷


বিশালগড় দমকল কর্মীদের খবর পাঠায়৷ তারা ছুটে গিয়ে আহত দুই যুবককে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এই দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি জিবি হাসপাতালে রেফার করেন৷ জানা যায় আহতএক যুবকের নাম স্বদেশ সাহা,বাড়ি অফিস টিলা৷অপর ব্যক্তি ফজর আলী, বাড়ি কামথানা৷ গাড়িটিকে পুলিশ আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top