অমরাবতী, ১৭ মে (হি.স.): করোনাকে রুখতে কোভিড কারফিউর মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। আগামী ৩১ মে পর্যন্ত অন্ধ্রপ্রদেশে করোনা-কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জগন্মোহন রেড্ডি সরকার। গত ৫ মে থেকে শুরু হওয়া করোনা-কারফিউ প্রতিদিন দুপুর থেকে সকাল ছ’টা পর্যন্ত চলছিল, শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু, সোমবার উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি সিদ্ধান্ত নিয়েছেন, মে মাসের শেষ অবধি চলবে কোভিড কারফিউ।
মুখ্যমন্ত্রী এদিন নির্দেশ দিয়েছেন, “প্রতীক্ষিত ফলাফলের জন্য কমপক্ষে ৪ সপ্তাহ চলতে হবে কারফিউ, তাই কারফিউ চলবে এই মাসের শেষ পর্যন্ত। পাশাপাশি করোনায় যে সমস্ত বাবা-মায়ের মৃত্যু হয়েছে, তাঁদের সন্তানদের দেখভাল করার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।

বাড়ল মেয়াদ, ৩১ মে অবধি কোভিড কারফিউ অন্ধ্রপ্রদেশে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















