News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্রাজিলে করোনা কাড়ল ২,৩৪০ জনের প্রাণ, ৭৫-হাজারের ঊর্ধ্বে সংক্রমণ
Image

ব্রাজিলে করোনা কাড়ল ২,৩৪০ জনের প্রাণ, ৭৫-হাজারের ঊর্ধ্বে সংক্রমণ

রিও ডি জেনেইরো, ১৪ মে (হি.স.): ব্রাজিলে করোনার প্রকোপে রাশ টানাই যাচ্ছে না, প্রতিদিনই বাড়ছে কোভিডের আগ্রাসন। ব্রাজিলে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ২,৩৪০ জনের, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫,১৪১ জন। ফলে এযাবৎ ব্রাজিলে ৪ লক্ষ ৩০ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ২,৩৪০ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৫৯৬-তে পৌঁছেছে।
করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিলে, একইসঙ্গে সুস্থতার হারও বাড়ছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৭৫,১৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ব্রাজিলে ১৫,৪৩৬,৮২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩,৯৭৯,৩২৯ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১০,২৬,৯০২ জন।

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে বাবুরবাজারে পথ অবরোধ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৮ জুলাই: হীরাছড়া বড়কলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. প্রদীপ কুমার চক্রবর্তী

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনারহিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. প্রদীপ কুমার চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

২০ দিনের অনশনের পর হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুক, দিল্লি হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ পুলিশের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): টানা ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার…

ByBySandeep Biswas Jul 18, 2026

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top