News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন পদ সৃষ্টি সহ একাধিক বিষয়ে আলোচনা জল বোর্ডের বৈঠকে
Image

বিভিন্ন পদ সৃষ্টি সহ একাধিক বিষয়ে আলোচনা জল বোর্ডের বৈঠকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ত্রিপুরা জল বোর্ডের দ্বিতীয় সভা আজ সচিবালয়ের ১ নং সভাকক্ষে অনুষ্ঠিত হয়৷ সভায় মূলত ত্রিপুরা জল বোর্ডের কাজকর্ম পরিচালনার জন্য ত্রিপুরা জল বোর্ডের অধীনে বিভিন্ন পদ সৃষ্টি সহ জল বোর্ডের নিয়মনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়৷ সভায় নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরন গিত্যে ত্রিপুরা জল বোর্ডের গত সভায় গৃহিত বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷


তিনি বলেন, ত্রিপুরা জল বোর্ড প্রাথমিকভাবে আগরতলা পুর নিগম এলাকায় কাজ শুরু করবে৷ ত্রিপুরা জল বোর্ডের কাজকর্ম পরিচালনার জন্য পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে ডেপুটেশনে কর্মী নেওয়া হবে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ত্রিপুরা জল বোর্ডের অধীনে বিভিন্ন পদে কর্মী নিযুক্তির ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন লোক নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন৷ তিনি বলেন, রাজ্যের প্রতিটি পরিবারে পরিশ্রত পানীয় জল সরবরাহ সুুনিশচিত করা সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র৷ তাই এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অগ্রনী ভুমিকা নিতে হবে৷ ত্রিপুরা জল বোর্ড গঠিত হওয়ায় এই কাজ আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ সরকারের অন্যান্য উন্নয়নমূলক পরিকল্পনাগুলি বাস্তবায়নের ক্ষেত্রেও সদর্থক ভুমিকা নেওয়ার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷


সভায় নগর উন্নয়ন দপ্তরের সচিব বলেন, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ত্রিপুরা জল বোর্ডের সি ই ও হিসেবে কাজ করবেন৷ তিনি বলেন, ত্রিপুরা জল বোর্ডের নামে একটি ব্যাঙ্ক একাউন্ট খোলা হবে৷ পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর ইতিমধ্যেই কর্মী ও সম্পদ ত্রিপুরা জল বোর্ডের কাছে হস্তান্তর করার জন্য তালিকা তৈরি করেছে৷ সভায় অর্থ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ও সমাহর্তা রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top