কলকাতা, ১১ মে ( হি স): করোনা হানায় রীতিমত দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা হয়েছে শহরবাসীর। রোজ হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শহরের বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে উঠছে অক্সিজেনের অভাব থেকে বেড না থাকার অভিযোগ। এরই মাঝে অক্সিজেনের অভাবে মঙ্গলবার থেকে যোধপুর পার্কের আরও এক হাসপাতালে বন্ধ রোগী ভর্তি।
দেশ থেকে রাজ্য উভয় দিকেই রোজ লাগামছাড়া বেড়ে চলেছে করোনা হানা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। একদিকে যখন ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঠিক তখনই অন্যদিকে অক্সিজেনের ঘাটতির অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে অক্সিজেন সংকটে আপতত যোধপুর পার্কের ইইডিএফ হাসপাতালে কোভিড রোগী এবং সন্দেহভাজন করোনা রোগীদের ভর্তি নেওয়া বন্ধ রাখা হল। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, হাসপাতালে নতুন করোনা রোগী ভর্তি হলে অক্সিজেনের চাহিদা বাড়বে যার জেরে অক্সিজেন সরবরাহে সমস্যা দেখা দিতে পারে। আর তাই এই আশঙ্কায় আপাতত সেখানে রোগী ভর্তি বন্ধ

অক্সিজেনের অভাব, যোধপুর পার্কের আরও এক হাসপাতালে বন্ধ রোগী ভর্তি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















