হরিদ্বার, ৫ মে (হি.স.): এবার অক্সিজেনের সঙ্কট দেখা দিল উত্তরাখণ্ডের হরিদ্বারে। হরিদ্বার জেলার রুরকিতে একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেনের অভাব ও অক্সিজেন সরবরাহে ত্রুটির কারণে মৃত্যু হয়েছে ৫ জন করোনা-রোগীর, তাঁদের মধ্যে একজন মহিলা রয়েছেন। এই ঘটনায় কমিটি গঠন করে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হরিদ্বার জেলা প্রশাসন। বুধবার ভোররাত ১.৩০ থেকে দু’টোর মধ্যে, মাত্র ৩০ মিনিটের জন্য অক্সিজেনের অভাব ও অক্সিজেন সরবরাহে ত্রুটির কারণে মৃত্যু হয়েছে ৫ জন করোনা-রোগীর। মৃত ৫ জন রোগীর মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন এবং ৪ জন অক্সিজেন বেডে ছিলেন।
বুধবার হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর জানিয়েছেন, হরিদ্বার জেলার রুরকিতে একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ৫ জন করোনা-রোগীর। এই ঘটনায় কমিটি গঠন করে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রুরকির জয়েন্ট গভর্নমেন্ট হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার এবং দু’জন চিকিৎসক ওই বেসরকারি হাসপাতালের অডিটও করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ওই টিমকে। জেলাশাসক জানিয়েছেন, গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবার হরিদ্বারে অক্সিজেনের সঙ্কট! রুরকির হাসপাতালে মৃত্যু ৫ জন রোগীর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















