News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গর্জনের সঙ্গে বর্ষণ, প্রতীক্ষিত বৃষ্টিতে স্বস্তিতে বঙ্গবাসী
Image

গর্জনের সঙ্গে বর্ষণ, প্রতীক্ষিত বৃষ্টিতে স্বস্তিতে বঙ্গবাসী

কলকাতা, ৪ মে (হি.স.): প্রতীক্ষিত বৃষ্টিতে স্বস্তি পেল বঙ্গবাসী। মঙ্গলবার ভোর থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ ছিল মেঘে ঢাকা। ভোর থেকেই কলকাতায় হালকা বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টি হয়েছে ক্যানিং থেকে সোনারপুর, বারাসত থেকে বনগাঁ প্রভৃতি জায়গায়। বৃষ্টির সঙ্গেই ছিল মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়া। সোমবার রাত থেকে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। রাতে সামান্য বৃষ্টি হলেও, মঙ্গলবার ভোর থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলির আকাশ ছিল মেঘে ঢাকা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত। কোথাও কম, কোথাও আবার বেশি বৃষ্টি হবে। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিনও বৃষ্টিপাত হতে পারে এ রাজ্যে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতেও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এ ছাড়াও বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সিকিম এবং দার্জিলিংয়ের আশপাশের একালাও মেঘাচ্ছন্ন থাকবে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top