নয়াদিল্লি, ৪ মে (হি.স.): ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সর্বত্রই দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.১৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.১৭ পয়সা। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৯০.৭৬ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৩.৭৮ টাকা। কলকাতার পাশাপাশি মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও।
দিল্লিতে ০.১৫ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৯০.৫৫ টাকা প্রতি লিটার এবং ০.১৮ পয়সা বাড়ার পর ডিজেলের দাম এখন ৮০.৯১ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.১২ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.১৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৯৬.৯৫ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৮৭.৯৮ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে ০.১২ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের দাম এখন ৯২.৫৫ টাকা এবং ০.১৫ পয়সা বৃদ্ধির পর ডিজেলের এখন ৮৫.৯০। অনেক দিন হল জ্বালানি তেলের দাম বাড়েনি এবং কমেওনি। কিন্তু, মঙ্গলবার একধাক্কায় অনেকটাই মহার্ঘ্য হল জ্বালানি তেল।

ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, দুঃশ্চিন্তা বাড়ল সাধারণ মানুষের
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















