News Flash

  • Home
  • বিনোদন
  • নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, মীনাক্ষীর মতে জয় হবে গণতান্ত্রিক অধিকারের
Image

নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, মীনাক্ষীর মতে জয় হবে গণতান্ত্রিক অধিকারের

কলকাতা, ২ মে (হি.স.): একুশের বিধানসভা নির্বাচনে হট সিট পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। এই আসনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী একদা তাঁর বিশ্বস্ত সেনানী শুভেন্দু অধিকারী। আবার প্রতিপক্ষ দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যেও জায়গা করে নিয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। শেষ হাসি কে হাসেন সে দিকেই নজর সবার। তবে হার-জিত নিয়ে ভাবছেন না নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী, তাঁর মতে ভোটের ফলাফল যা-ই হোক না কেন, শেষ পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকারেরই জয় হবে।

মমতা বা শুভেন্দুর কেউই রবিবার নন্দীগ্রামে নেই। বরাবরের মতো কালীঘাটের বাড়িতেই রয়েছেন মমতা। শুভেন্দু পৌঁছে গিয়েছেন হলদিয়ার গণনাকেন্দ্রে। মীনাক্ষীও সকাল সকালই হলদিয়ার গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছেন। সকাল ন’টা পর্যন্ত এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথম রাউন্ডের শেষে ১৪৯৭ ভোটে এগিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top