News Flash

  • Home
  • বিদেশ
  • টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন অখিলেশ যাদব
Image

টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন অখিলেশ যাদব

কলকাতা, ২ মে (হি.স.) : বিধানসভা নির্বাচনের ফলাফল গণনায় রবিবার দুপুর পর্যন্ত ফলাফলের ট্রেন্ডের হিসাবে ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরতে চলেছেন। রবিবার দুপুর পর্যন্ত ভোটের ফলাফলের ট্রেন্ডে তৃণমূল নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি টুইটে লিখেছেন, ‘বাংলার সচেতন নাগরিকরা বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন। মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা’। ‘একজন মহিলাকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করছিল, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ’ টুইটারে লিখলেন অখিলেশ যাদব। হ্যাশট্যাগে লিখলেন ‘দিদি জিও দিদি’।

Releated Posts

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026

সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ একাধিক

সিয়াটল, ২৭ জুলাই (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলাকালীন বন্দুকবাজের গুলিতে একাধিক…

ByByNews Desk Jul 27, 2026

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top