News Flash

  • Home
  • Uncategorized
  • দেশেই করোনা টিকা উৎপাদনে রাশিয়া ও চিনকে বিশেষ অনুমতি বাংলাদেশের অর্থ মন্ত্রকের
Image

দেশেই করোনা টিকা উৎপাদনে রাশিয়া ও চিনকে বিশেষ অনুমতি বাংলাদেশের অর্থ মন্ত্রকের

ঢাকা, ২৮ এপ্রিল (হি. স.) :  দেশেই মারণ ভাইরাসের টিকা উ‍ৎপাদন করতে রাশিয়া ও চিনকে বিশেষ অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশের অর্থ মন্ত্রক। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট ও চিনের সিনোভ্যাককে করোনা টিকা উৎপাদনে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে দেশে কোন-কোন ওষুধ উ‍ৎপাদককারী সংস্থা ওই দুই দেশের করোনা টিকার উ‍ৎপাদন করবে, তা অবশ্য চূড়ান্ত হয়নি।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে বসেছিল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, ‘টিকা উৎপাদনের জন্য যে টাকা খরচ হবে সেটা পরবর্তী অর্থনৈতিক কমিটিতে অনুমোদন দেওয়া হবে। যত দ্রুত সম্ভব বাংলাদেশেই যাতে করোনার টিকা উৎপাদন করা যায়, সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, ‘বিকল্প হিসেবে রাশিয়ার টিকা স্পু‍ৎনিক-ভি ও চিনের ‘সিনোভ্যাক’ এর জন্য দুটি দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সঙ্গে আলোচনা চলছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য।’ দেশে গত ২৪ ঘন্টায় করোনার দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু অনেকটাই হ্রাস পেয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৫৫ জন। যার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে সাত লক্ষ ৫৪ হাজার ৬১৪ জন। করোনার ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ৭৭ জন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top