News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে এক মাসের মধ্যেই ৪৪টি অক্সিজেন প্লান্ট বসানো হবে : কেজরিওয়াল
Image

দিল্লিতে এক মাসের মধ্যেই ৪৪টি অক্সিজেন প্লান্ট বসানো হবে : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে অক্সিজেন নিয়ে চরম সঙ্কট ও হাহাকার চলছে। এমতাবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়ে দিলেন, দিল্লিতে আগামী এক মাসের মধ্যেই তৈরি করা হবে ৪৪টি অক্সিজেন প্লান্ট। কেজরিওয়াল জনিয়েছেন, ৪৪টির মধ্যে ৮টি কেন্দ্র বসাচ্ছে। বাকি ৩৬টি দিল্লি সরকার বসাবে। ২১টি প্লান্ট ফ্রান্স থেকে আসছে এবং ১৫টি প্লান্ট দেশ থেকেই। কেজরিওয়াল মঙ্গলবার জানিয়েছেন, ফ্রান্স থেকে ২১টি রেডি-টু-ইউস অক্সিজেন প্লান্ট আমদানি করছি আমরা। দিল্লির বিভিন্ন হাসপাতালে প্লান্টগুলি বসানো হবে, এর ফলে হাসপাতালে অক্সিজেনের সঙ্কট থেকে মুক্তি মিলবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন আরও জানান, ব্যাঙ্কক থেকে ১৮টি ট্যাঙ্কার (অক্সিজেন) আমদানির সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার, যেগুলি বুধবারই এসে পৌঁছবে। এজন্য কেন্দ্রীয় সরকারের কাছে ভারতীয় বায়ুসেনার বিমান ব্যবহারের অনুমতি চেয়েছেন কেজরিওয়াল।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top