News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা বিধ্বস্ত ভারতের জন্য ১৩৫ কোটির আর্থিক সাহায্য ঘোষণা গুগল-র
Image

করোনা বিধ্বস্ত ভারতের জন্য ১৩৫ কোটির আর্থিক সাহায্য ঘোষণা গুগল-র

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.) : করোনা প্রকোপে বিধ্বস্ত ভারতের জন্য ১৩৫ কোটির আর্থিক সাহায্য ঘোষণা করল গুগল। তবে সরাসরি ভারত সরকারের হাতে ওই টাকা তুলে দিচ্ছে না তারা। স্বেচ্ছাসেবী সংস্থা ‘গিভ ইন্ডিয়া’ এবং ইউনিসেফ মারফত চিকিৎসা সরঞ্জাম কিনতে, যে সমস্ত সংস্থা ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করছে, তাদের সাহায্যার্থে এবং অতিমারি নিয়ে সচেতনতা তৈরি করতেই এই টাকা ব্যয় করা হবে।


সোমবার দেশে সংক্রমণ সাড়ে ৩ লক্ষ পেরিয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন গুগলের সিইও সুন্দর পিচাই। টুইটারে লেখেন, ‘ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হতে দেখে বিধ্বস্ত আমি। গুগল এবং গুগলের কর্মীদের তরফে গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফ-সে চিকিৎসা সরঞ্জাম কিনতে, ঝুঁকি পূর্ণ রোগীদের নিয়ে কাজ করা সংস্থাগুলিকে সাহায্য করতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ১৩৫ কোটি টাকার সাহায্য দেওয়া হচ্ছে’। এ ছাড়াও, ভারত গুগলের দায়িত্বে থাকা সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, এই সঙ্কটের সময় ভারত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তাঁরা।


গুগলের তরফে জানানো হয়েছে যে, এই ১৩৫ কোটি টাকার মধ্যে সংস্থার সমাজসেবামূলক শাখা সংগঠন গুগল. অর্গ-এর তরফে ২০ কোটি টাকা দেওয়া হয়েছে। ‘গিভ ইন্ডিয়া’কে যে টাকা দেওয়া হচ্ছে, তা দিয়ে অতিমারির প্রকোপে যে সমস্ত পরিবার যুঝছে, তাদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম কিনতে, অক্সিজেনেরে জোগান বাড়াতে এবং করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের সংখ্যা বাড়াতে বাকি টাকা যাবে ইউনিসেফ-এর খাতে। এ ছাড়াও, গুগলের ৯০০ কর্মী মিলে ৩ কোটি ৭০ লক্ষ টাকা সাহায্য করেছেন বলে জানা গিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top