News Flash

  • Home
  • বিদেশ
  • করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ললিত বেহাল
Image

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ললিত বেহাল

মুম্বাই, ২৪ এপ্রিল (হি. স.) :  করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা ললিত বহেল। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর। গত এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন তিনি।বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিল্লির অ্যাপালো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পাশাপাশি হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। ললিত বহেলের মৃত্যুর খবর পেয়েই শোক নেমে এসেছে বলিপাড়ায়।

শুক্রবার ললিত বেহলের পুত্র পরিচালক কানু বেহল জানিয়েছেন, তাঁর বাবার হার্টের সমস্যা ছিল। এরপর করোনা সংক্ৰমণ হওয়ার পর সেই সমস্যা আরও বৃদ্ধি পায়। পাশাপাশি ফুসফুসেও সংক্ৰমণ হয়েছিল তাঁর। অভিনেতার মৃত্যুর খবর পাওয়া মাত্রই ভেঙ্গে পরে গোটা বলিউড। রণবীর শোরে থেকে শুরু করে আদিল হুসেন শোকজ্ঞাপন করেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, থিয়েটারের মধ্য নিজের কেরিয়ার শুরু করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। পঞ্জাবে ‘কাপুরথালা’ নামের একটি নাটকের দলও প্রতিষ্ঠা করেন তিনি। দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা সেরে মঞ্চ অভিনেতা হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ললিত বহেল। পরবর্তী সময়ে দূরদর্শনের জন্য ‘তাপিস’,’আতিশ’,’হ্যাপি বার্থডে’ এর মতো বিভিন্ন টেলিফিল্মও পরিচালনা করেছেন তিনি। অভিনয় করেছেন ‘মুক্তি ভবন’,’ তিতলি’-র মতো ছবিতে। রাজকুমার রাও ও কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ললিতকে পেয়েছিলেন দর্শক।  

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top