News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ : সচিবালয়ে মুখ্যসচিবের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
Image

কোভিড-১৯ : সচিবালয়ে মুখ্যসচিবের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সচিবালয়ে মুখ্যসচিব মনোজ কুমারের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়৷ সভায় কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়৷ কোভিড আক্রান্তদের চিকিৎসার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়৷ রাজ্যে কোভিড প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ যথাযথভাবে পালন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷


সভায় অক্সিজেন যুক্ত বেড, অি’জেন সিলিণ্ডার, কোভিড সংক্রান্ত চিকিৎসা পরিকাঠামো, কোভিড কেয়ার সেন্টার কার্যকর করার বিষয়, অি’জেন জেনারেশন প্ল্যান্ট, ওষুধের পর্যাপ্ত মজত, টেস্টিং কিট ইত্যাদি সহ আনুষঙ্গিক ব্যবস্থাপনাগুলির পর্যালোচনা করে মুখ্যসচিব বলেন, হোম আইসোলেশন থাকা কোভিড আক্রান্তদের স্বাস্থ্য বিষয়ে সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে খোঁজখবর নিতে হবে৷
কোভিড আক্রান্তদের চিকিৎসায় অি’জেন সরবরাহে যেন কোনও ঘাটতি না হয় তারজন্য স্বাস্থ্য দপ্তরকে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ পর্যাপ্ত অি’জেন সিলিণ্ডার মজত রাখার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন৷ রাজ্যে করোনা পরীক্ষা বাড়ানোর কথা উল্লেখ করে মুখ্যসচিব স্বাস্থ্য দপ্তরকে প্রতিদিন এর মনিটরিং করার পরামর্শ দেন৷ তিনি বাজার কমিটিগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে বাজারগুলিতে কোভিড পরীক্ষা করা যায় কিনা সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে খতিয়ে দেখতে বলেন৷


পাশাপাশি মোটরস্ট্যাণ্ড এলাকায় কোভিড পরীক্ষা করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন৷ সভায় মুখ্যসচিব রাজ্যের কোভিড কেয়ার সেন্টারগুলিকে দ্রত কার্যকর করার বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণের কথা উল্লেখ করেন৷ তিনি কোভিড কেয়ার সেন্টারগুলিতে যথাযথভাবে অি’জেন কনসেনট্রেটর রাখার জন্যও পরামর্শ দেন৷ প্রয়োজনে জরুরি ভিত্তিতে অি’জেন কনসেনট্রেটর কেনার কথাও তিনি উল্লেখ করেন৷ পর্যালোচনায় মুখ্যসচিব রাজ্যে পর্যাপ্ত টেস্টিং কিট সহ প্রয়োজনীয় ওষুধ মজত রাখতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেন৷


সভায় পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্ত, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, শিক্ষা দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা, মুখ্যমন্ত্রীর সচিব ডা. প্রশান্ত কুমার গোয়েল, অতিরিক্ত পুলিশ মহানির্দেশক পুনীত রস্তোগী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. শৈলেশ কুমার যাদব, অর্থ দপ্তরের যুগ্ম সচিব ডা. বিশাল কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷


এদিকে, রাজ্যে কোভিভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার সর্বতো প্রয়াস জারি রেখেছে৷ কোভিভ পরিস্থিতির মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহার সভাপতিত্বে আজ মহাকরণে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়৷ সারা রাজ্যে কোভিড আক্রান্তদের চিকিৎসার বিষয়টি সুুনিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়৷
প্রতিটি জেলায় কোভিড সংক্রমণ প্রতিহত করতে এবং রোগীদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা সম্পর্কে বিশদ খোঁজ নেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব৷ প্রতিটি জেলায় কোভিড কেয়ার সেন্টার চালু করার বিষয়ে অগ্রগতি সম্পর্কে জেলাশাসকদের সঙ্গে মত বিনিময় করেন এবং যে সমস্ত জেলায় এখনও কোভিড কেয়ার সেন্টার চালু হয়নি সেখানে অনতিবিলম্বে তা চালু করার নির্দেশ দেন তিনি৷ জেলাগুলোতেও কোভিড রোগীদের চিকিৎসায় অি’জেন সিলিণ্ডারের যাতে কোনও অবস্থাতেই সঙ্কট না হয় সে বিষয়ে বিস্ত’ত আলোচনা হয়৷ সারা রাজ্যে কোভিড মোকাবিলায় সরকারি নির্দেশিকা পালন করার পাশাপাশি সচেতনতা সৃষ্টি ও কোভিড টিকা প্রদান বাস্তবায়িত করতে দায়বদ্ধতা নিয়ে যে কাজ চলছে তা এগিয়ে নিয়ে যেতে নির্দেশ দেন তিনি৷

ভিডিও কনফারেন্সে অি’জেন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অর্থ দপ্তরের যুগ্ম সচিব ডাঃ বিশাল কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব শুভাশিস দাস, যুগ্ম সচিব সুুভাষ চন্দ্র সাহা, যুগ্ম সচিব ডঃ সমিত রায় চৌধুরী, আইডিএসপি এর স্টেট নোডাল অফিসার ডাঃ দীপ কুমার দেববর্মাসহ উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top