News Flash

  • Home
  • বাণিজ্য
  • চুরি গেল প্রচুর করোনা-টিকা, হরিয়ানার হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Image

চুরি গেল প্রচুর করোনা-টিকা, হরিয়ানার হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জিন্দ (হরিয়ানা), ২২ এপ্রিল (হি.স.): হরিয়ানার জিন্দ জেলায় সিভিল হাসপাতালের পিপিসি সেন্টার থেকে চুরি গেল প্রচুর পরিমানে করোনাভাইরাসের টিকা। কোভিড-১৯ ভ্যাকসিনের মোট ১,৭১০ ডোজ চুরি গিয়েছে, তার মধ্যে ১,২৭০ ডোজ কোভিশিল্ডের এবং ৪৪০ ডোজ কোভ্যাক্সিনের। টিকা ছাড়াও গুরুত্বপূর্ণ নথিও চুরি গিয়েছে। পিপিসি সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, “আমি প্রধান স্টোর খুঁটিয়ে দেখব, যেখান থেকে সমগ্র জেলায় টিকা সরবরাহ করা হয়। উচ্চপদস্থ আধিকারিকদের এ বিষয়ে অবগত করেছি।”

বুধবার রাতে জিন্দ জেলার সিভিল হাসপাতালের পিপিসি সেন্টার থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের মোট ১,৭১০ ডোজ চুরি গিয়েছে। শীলা নামে একজন ভারপ্রাপ্ত নার্সিং আধিকারিক জানিয়েছেন, “বৃহস্পতিবার সকালে সাফাই করতে আসা একজন সাফাইকর্মীকে আমাকে ডাকেন, ওই সাফাই কর্মী জানান স্টোররুমের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এরপর দেখা যায় ভ্যাকসিনের মোট ১,৭১০ ডোজ চুরি গিয়েছে, তার মধ্যে ১,২৭০ ডোজ কোভিশিল্ডের এবং ৪৪০ ডোজ কোভ্যাক্সিনের।” সিভিল হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন, স্টোররুমের চারটি তালা ভেঙে টিকা চুরি করেছে চোরেরা। এ বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। স্টোররুমে পোলিও-সহ অন্যান্য রোগের টিকা ছিল, সেই সমস্ত টিকা ছুঁয়েও দেখেনি চোরেরা। এছাড়াও ল্যাপটপ, নগদ ৫০ হাজার টাকাও নেয়নি দুষ্কৃতীরা। কিছু নথি অবশ্য চুরি গিয়েছে। এই ঘটনার জেরে সিভিল হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top