News Flash

  • Home
  • বাণিজ্য
  • করোনায় মৃত্যু ইয়েচুরির ছেলের, কোভিড কাড়ল ওয়ালিয়ার প্রাণ
Image

করোনায় মৃত্যু ইয়েচুরির ছেলের, কোভিড কাড়ল ওয়ালিয়ার প্রাণ

দিল্লি, ২২ এপ্রিল (হি.স.): করোনায় মৃত্যু হল সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলের। বৃহস্পতিবার সকালে হরিয়ানার গুরুগ্রামের হাসপাতালে মৃত্যু হয়েছে কোভিড-১৯ সংক্রমিত ইয়েচুরির ছেলে আশীষ ইয়েচুরির (৩৪)। করোনা-আক্রান্ত হওয়ার পর পেশায় সাংবাদিক আশীষ দু’সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন ছিলেন গুরুগ্রামের হাসপাতালে, বৃহস্পতিবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে তাঁর। বৃহস্পতিবার সকালে ছেলের মৃত্যুর দুঃসংবাদ টুইট করে জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। ইয়েচুরি জানিয়েছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কোভিড-১৯-এর জন্য বৃহস্পতিবার সকালে বড় ছেলে আশীষ ইয়েচুরিকে হারালাম। আমাদের যাঁরা আশা দিয়েছিলেন, তাঁদের ধন্যবাদ। কৃতজ্ঞ চিকিৎসক, নার্স, ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী প্রত্যেকের কাছে।” আগামী ৯ জুন আশীষের জন্মদিন।     

করোনায় মৃত্যু হয়েছে প্রবীণ কংগ্রেস নেতা এ কে ওয়ালিয়ার। দিল্লির প্রাক্তন মন্ত্রী এ কে ওয়ালিয়া বৃহস্পতিবার সকালে দিল্লির অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। করোনা-আক্রান্ত হওয়ার পর দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এ কে ওয়ালিয়া, কিন্তু বৃহস্পতিবার সকালে করোনা কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। চার-বারের বিধায়ক ছিলেন ওয়ালিয়া। দিল্লির প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিধানসভার সদস্য ছিলেন তিনি। শীলা দীক্ষিত সরকারের আমলে দিল্লির মন্ত্রীও ছিলেন ওয়ালিয়া।

Releated Posts

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top