News Flash

Image

আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি রেস্টুরেন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই দুইটি রেস্টুরেন্ট৷ ঘটনা সোমবার রাত প্রায় আনুমানিক বারোটায় উদয়পুর মাতারবাড়ি বাজার সংলগ্ণ এলাকায়৷ অল্পের জন্য এদিন রক্ষা পায় পার্শবর্তী বহু দোকান সহ ও বাড়িঘর৷ অগ্ণিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাত আনুমানিক বারোটায় স্থানীয় লোকজনরা মাতারবাড়ি মন্দির সংলগ্ণ এলাকার দুইটি রেস্টুরেন্টে আগুন দেখতে পান৷


সঙ্গে সঙ্গে চিৎকার- চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে৷খবর দেওয়া হয় উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে৷ খবর পেয়ে উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ যদিও আগুনের লেলিহান শিখায় দুটি রেষ্টুরেন্ট পুড়ে ছাই হয়ে যায়৷ তবে সময় মত অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে না আসলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারত বলে জানান স্থানীয়রা৷এই অগ্ণিকাণ্ডটি শর্ট সার্কিট থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এই অগ্ণিকাণ্ডে রেস্টুরেন্টে মজুদ থাকা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার ফলে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে৷ রাতের বেলায় এই অগ্ণিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মাতাবাড়ি এলাকায়৷প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে৷ ক্ষতিগ্রস্ত দোকানিদের আপদকালীন আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top