News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম দিল্লিতে ফার্ণিচার মার্কেটে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে
Image

পশ্চিম দিল্লিতে ফার্ণিচার মার্কেটে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, এবার আগুন লাগল পশ্চিম দিল্লির কীর্তি নগর এলাকায় অবস্থিত ফার্ণিচার মার্কেটে। বুধবার ভোররাতে ফার্ণিচারের মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ২৮টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা। দমকল কর্মীদের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার ভোররাত তিনটে নাগাদ পশ্চিম দিল্লির কীর্তি নগর এলাকায় অবস্থিত ফার্ণিচার মার্কেটে আগুন লাগে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের ২৮টি ইঞ্জিন। একটি বিল্ডিংয়ের চার-তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ল্যাডারের সাহায্যে দমকল কর্মীরা আগুন নেভান। দমকল কর্মীদের তৎপরতায় সকাল ছ’টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top