News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে অক্সিজেনের ট্যাঙ্কে লিকের জেরে বন্ধ ভেন্টিলেটর, নাসিকে মৃত্যু ১১ জনের
Image

মহারাষ্ট্রে অক্সিজেনের ট্যাঙ্কে লিকের জেরে বন্ধ ভেন্টিলেটর, নাসিকে মৃত্যু ১১ জনের

21/04/2021
নাসিক, ২১ এপ্রিল (হি.স.) : মহারাষ্ট্রে অক্সিজেনের ট্যাঙ্ক লিকের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ভেন্টিলেটর। তার ফলে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের জাকির হোসেন হাসপাতালে । গুরুতর অসুস্থ অনেকে। আশঙ্কাজনক অবস্থায় ৩১ জন রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।  
দেশজুড়ে ভয়ঙ্কর করোনা সংক্রমণ। রয়েছে অক্সিজেনের ঘাটতি । এমন পরিস্থিতিতে বুধবার করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রের নাসিকের জাকির হোসেন হাসপাতালে অক্সিজেনের ট্যাঙ্ক লিক হয়ে ভয়ঙ্কর বিপর্যয়। যার ফলে অন্তত ১১ রোগীর মৃত্যু হয়েছে, এমনটাই জানা গিয়েছে অসমর্থিত সূত্রে। গুরুতর অসুস্থ অনেকে। আশঙ্কাজনক অবস্থায় ৩১ জন রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে ১৭১ জন রোগী ভর্তি ছিলেন। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নাসিকের ওই হাসপাতালে পরিস্থিতি মোকাবিলার কাজ চলছে।
 দেশজুড়ে করোনা সংক্রমণের দ্রুততা বৃদ্ধির ফলে অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। আর তার মধ্যেই মহারাষ্ট্রের নাসিক হাসাপাতালের এই মর্মান্তিক ঘটনা। ২৫ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে অসমর্থিত সূত্রে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, অক্সিজেনের ট্যাঙ্কের ভালভে সমস্যার ফলেই এই বিপত্তি হয়েছে। গোটা এলাকায় যেভাবে অক্সিজেন ছড়িয়ে পড়েছে তাতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই ঘটনাস্থলে পৌঁছেছে  দমকলের একাধিক ইঞ্জিন।
ট্যাঙ্কে অক্সিজেন ভরার সময় এই বিপত্তি হয়েছে বলে জানা গিয়েছে। রোগীদের ছোট অক্সিজেন সিলিন্ডারের সাপোর্টে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা মাজ়িদ মেমন টুইট করে যাঁদের গাফিলতির ফলে এই ঘটনা ঘটেছে তাঁদের শাস্তির দাবি করেছেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top