News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় সেনাবাহিনীকে এগিয়ে আসার আবেদন জানালেন প্রতিরক্ষামন্ত্রী
Image

করোনা মোকাবিলায় সেনাবাহিনীকে এগিয়ে আসার আবেদন জানালেন প্রতিরক্ষামন্ত্রী

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): করোনা মোকাবিলায় সেনাবাহিনীকে এগিয়ে আসার আবেদন জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার ভারচুয়ালি সেনার তিন বাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাজনাথ। ওই বৈঠকেই করোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন দেশের প্রতিরক্ষামন্ত্রী  ।

করোনা  সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আর তার ধাক্কায় বেসামাল দেশ। দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে আড়াই লক্ষেরও বেশি। এহেন পরিস্থিতিতে সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার ভারচুয়ালি সেনার তিন বাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাজনাথ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ডিজি। এদিনের আলোচনায় করোনা রুখতে প্রতিরক্ষা বিভাগের প্রস্তুতির দিকটি খতিয়ে দেখেন রাজনাথ সিং। পাশাপাশি, স্থানীয় প্রশাসনকে মদত দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। সেখানেই সেনার ৯৭টি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি, সেনাবাহিনীতে করোনা ভ্যাকসিন দেওয়া ও জরুরি ওষুধ মজুত করা ও তা বিতরণ নিয়ে আলোচনা হয় বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দেশে করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। চলতি বছর ৫ এপ্রিল প্রথমবার ভারতে দৈনিক সংক্রমণ এক লক্ষের গণ্ডি অতিক্রম করেছিল। আর সপ্তাহখানেকের মধ্যেই তা ২ লক্ষ টপকে যায়। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজারের থেকেও বেশি। কিন্তু মঙ্গলবার সেই তুলনায় অনেকটা কমল সংক্রমণ। সাম্প্রতিক অতীতে এই প্রথম দৈনিক গ্রাফ নিম্নমুখী। তবে তা কমলেও  মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top