News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন এড়াতে কঠোর সিদ্ধান্ত মেঘালয় সরকারের
Image

লকডাউন এড়াতে কঠোর সিদ্ধান্ত মেঘালয় সরকারের

শিলং, ১৯ এপ্রিল (হি.স.) : করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি সত্ত্বেও লকডাউন এড়ানোর জন্য আজ সোমবার মেঘালয় সরকার পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা, সমস্ত বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ মেঘালয়ে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৩ এপ্রিল থেকে রাজ্যে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি হবে। এছাড়া, আগামীকাল থেকে ৪ মে পর্যন্ত ১৪ দিনের জন্য সমস্ত বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ থাকবে। তবে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এদিকে, সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী ক্ষমতা নিয়ে কাজকর্ম চলবে। পর্যটকদের ভিড় প্রচণ্ড হয় এমন পর্যটনকেন্দ্রগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় সরকার। পাশাপাশি, আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টের মেয়াদ ৭২ ঘণ্টা থেকে কমিয়ে ৪৮ ঘণ্টা করেছে কনরাড সাংমার নেতৃত্বে রাজ্য সরকার। এমন-কি, হোটেল এবং রেস্টুরেন্ট ৫০ শতাংশ ধারণ ক্ষমতা নিয়ে খোলা থাকবে। তবে, সমস্ত দোকান খোলা থাকলেও করোনা-র বিধি পালন অবশ্যই করতে হবে।

সর্বোপরি, মেঘালয় সরকার টিকাকরণ কর্মসূচির সূচনা করবে। ৪৫ বছরের বেশি বয়সি নাগরিকদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করা হবে। এ-সমস্ত আরও একবার লকডাউন এড়ানোর লক্ষ্যে গৃহীত হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী লকডাউন এড়াতে জনগণের সহযোগিতা চেয়েছেন।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top