News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে সমাধিস্থ করা হল রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে
Image

অবশেষে সমাধিস্থ করা হল রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে

লন্ডন, ১৮ এপ্রিল(হি.স.) : অবশেষে সমাধিস্থ করা হল রানি এলিজাবেথের স্বামী ডিউক অফ এডিনবার্গ প্রিন্স ফিলিপকে।  গত ৯ এপ্রিল ৯৯ বছরে প্রয়াত হন  প্রিন্স ফিলিপ। শনিবার ব্রিটেনের স্থানীয় সময় দুপুর ৩ টেয় উইন্ডসর ক্যাসেলের ভিতর অবস্থিত সেন্ট জর্জেস চ্যাপেলে তাঁকে সমাধিস্থ করা হয়।
বৈশ্বিক করোনা মহামারীর কারণে প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার যাবতীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও মৃত্যুর আগে প্রিন্স ফিলিপের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মৃত্যুর পরবর্তী যাবতীয় অনুষ্ঠান নূন্যতম ছোটো করে করা হয়েছে।


মহামারীর কারণে ব্রিটেনের সাধারণ জনগণের জন্য তাঁর মরদেহ রাষ্ট্রীয় শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত রাখা হয়নি। তবে এই অন্তিম সংস্কারের অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। তবে করোনার কারণে রাজপরিবারের নিয়ম মেনে প্রিন্স ফিলিপের শেষকৃত্যের এই অনুষ্ঠানে মাত্র ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে যাবতীয় নিয়মকানুন পালন করা হয়।


প্রিন্স ফিলিপের এই অন্তিম যাত্রায় উপস্থিত ছিলেন তাঁর চার সন্তান এবং আটজন নাতি নাতনি। শেষকৃত্যের শুরুতে ডিউকের মরদেহ উইণ্ডসর দুর্গের প্রাইভেট গির্জা থেকে দুর্গের রাষ্ট্রীয় প্রবেশপথে নিয়ে আসা হয়। এরপর তার শবদেহ একটি জলপাই রঙের ল্যান্ড রোভারে করে উইণ্ডসর দুর্গের ভেতরেই সেন্ট জর্জেস চ্যাপেল নামের গির্জায় নিয়ে যাওয়া হয়।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে অবসান ঘটল ব্রিটেনের এক যুগের। শনিবার তাঁর সমাধির মধ্যে দিয়ে শেষ হল সাতদিনের রাষ্ট্রশোক। তবে আরও এক সপ্তাহ এই শোকপালন চলবে। এই সময়ে রাজপরিবারের যাবতীয় অনুষ্ঠানে কালো পোশাক পরে যোগ দেবেন সবাই। তবে মজার মানুষ এবং ভালো একজন রাজা হিসেবে আমাদের সবার মনে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন প্রিন্স ফিলিপ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top