News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতি বছর করোনার টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে : ফাইজারের সিইও
Image

প্রতি বছর করোনার টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে : ফাইজারের সিইও

নয়াদিল্লি,  ১৬ এপ্রিল (হি.স.) : এখন থেকে প্রতি বছর করোনার টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে ।এমনটাই জানিয়েছেন মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের সিইও আলবার্ট বোরলা। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটের মধ্যেই অ্যালবার্ট জানিয়েছেন, ২ দফার টিকা নেওয়ার ৬ মাস থেকে ১ বছরের মধ্যে তৃতীয় টিকা নিতে হবে। শুধু তাই নয়, তার পরেও করোনার হাত থেকে বাঁচতে প্রতি বছরই নিতে হবে টিকা।   তবে এসব ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার।

করোনা রক্তচক্ষু দেখালেও এখনও মানুষের মধ্যে করোনা নিয়ে গা-ছাড়া ভাব দেখা যাচ্ছে। মাস্ক ছাড়া অনেককেই ঘুরতে দেখা যাচ্ছে। যদিও এদেশের একাধিক রাজ্যে সতর্কতার জন্য নাইট কারফিউ চালু করা হয়েছে। কিন্তু তাতেও করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। শুধু এ দেশে নয়, গোটা বিশ্ব বেসামাল করোনার উপদ্রবে। করোনা  যেভাবে দাপট দেখাচ্ছে, তার প্রেক্ষিতে ফাইজারের তরফে জানানো হয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্তত ৬ মাস তা কার্যকর থাকছে। অ্যালবার্ট বোরলা জানিয়েছেন, তাদের টিকা কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে ৬ মাস পর্যন্ত বেশ ভাল কার্যকর। তার পর সময়ের সঙ্গে সঙ্গে এর কার্যকরিতা কমতে থাকে। এর আগে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছিলেন, করোনা নেওয়ার পরেও বুস্টার ডোজ প্রয়োজন। সে কথাই সমর্থন করলেন অ্যালবার্ট বোরলা। ফেব্রুয়ারিতে ফাইজার ও বায়োএনটেক জানিয়েছিল, তারা ভাইরাসটির নতুন রূপগুলোর বিরুদ্ধে প্রতিরোধের প্রতিক্রিয়া আরও ভালোভাবে বুঝতে কোভিড-১৯ ভ্যাকসিনের একটি তৃতীয় ডোজ পরীক্ষা করছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top