News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগানে জনজাতিরা আকৃষ্ট হয়েছেন : মেবার জমাতিয়া
Image

গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগানে জনজাতিরা আকৃষ্ট হয়েছেন : মেবার জমাতিয়া

আগরতলা, ১৪ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় শাসক জোট আইপিএফটি-র প্রতি জনজাতিদের মোহভঙ্গ হয়েছে৷ অন্তত দলের সাধারণ সম্পাদক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার অকপট বক্তব্যে এমনটাই মনে হচ্ছে৷ তাঁর কথায়, এডিসি নির্বাচনে তিপ্রা মথা-র জয়ে অন্যতম কারণ হল জনজাতিরা রাজ পরিবারের সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মণকে গ্রহণ করেছেন এবং নয়া স্লোগান গ্রেটার তিপ্রাল্যান্ড-র প্রতি আকৃষ্ট হয়েছেন৷ সাথে তিনি নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে তিপ্রা মথা-র তীব্র সমালোচনা করেছেন৷


বুধবার নিজ সরকারি বাসভবনে সাংবাদিক সম্মেলনে মেবার কুমার জমাতিয়া বলেন, এডিসি নির্বাচনের পর থেকে সারা ত্রিপুরায় তিপ্রা মথা-র সমর্থকরা তাণ্ডব চালাচ্ছেন৷ তাতে, আইপিএফটি কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন৷ তাদের বাড়িঘরে হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ তিনি জানান, আইপিএফটি সমর্থকরা এখন পর্যন্ত ৩০টি মামলা দায়ের করেছেন৷ কিন্তু এখন-ও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি৷


এদিন তিনি বলেন, কিছুদিন হয়েছে তিপ্রা মথা-র আত্মপ্রকাশ ঘটেছে৷ তাদের জেলা কিংবা গ্রামীণ কমিটি গঠিত হয়নি এখনও৷ অথচ, হঠাৎ তাদের শিবিরে প্রচুর সমর্থক একত্রিত হয়েছেন৷ তাঁর দৃঢ় বিশ্বাস, সিপিএম সমর্থকরাই তিপ্রা মথা-য় যোগ দিয়েছেন৷ তাঁরা সংখ্যায় অন্তত ৬০ শতাংশ হবেন৷ তাই, প্রদ্যুত কিশোর তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না৷ অবশ্য, সমর্থকদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন তিপ্রা মথা-র প্রধান৷ কিন্তু তাঁর আবেদনে কেউ সাড়া দিচ্ছেন না, বলেন মেবার কুমার জমাতিয়া৷

প্রসঙ্গত, এডিসি নির্বাচনে চরম ভরাডুবির পর আইপিএফটি শীর্ষ নেতৃত্ব দু-দিনের মন্থন শিবিরে মিলিত হয়েছিলেন৷ পরাজয়ের বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা পর্যালোচনা করেছেন৷ ১৩ এবং ১৪ এপ্রিল দলের সভাপতি এনসি দেববর্মার বাসভবনে ওই বৈঠকের নির্যাস এদিন তুলে ধরার চেষ্টা করেছেন মেবার কুমার জমাতিয়া৷
তাঁর কথায়, এডিসি নির্বাচনে পরাজয়ে কারণ হিসেবে আইপিএফটি মনে করছে, জনজাতিদের কাছে রাজপরিবারের সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মণের গ্রহণযোগ্যতা বেড়েছে এবং নয়া স্লোগান গ্রেটার তিপ্রাল্যান্ডের প্রতি তারা ভীষণভাবে আকৃষ্ট হয়েছেন৷ তাঁর বক্তব্য, তিপ্রা মথা হয়ত এডিসি নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে৷ কিন্তু আগামী দিনে মথা-প্রধানকে গ্রেটার তিপ্রাল্যান্ডের প্রকৃত অর্থ কী তার ব্যাখ্যা দিতে হবে৷ তাতে মনে হচ্ছে, মাত্র তিন বছরেই আইপিএফটি-র প্রতি জনজাতিদের মোহভঙ্গ হয়েছে, এমনটা মেবার কুমার জমাতিয়া হয়তো সরাসরি বলতে পারছেন না৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top