News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুরের বন্দুকের গুলিতে গুরুতর ঘায়েল জামাতা
Image

শ্বশুরের বন্দুকের গুলিতে গুরুতর ঘায়েল জামাতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ শশুর জামাইয়ের মধ্যে বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন জামাই বাবাজি৷ ঘটনা ধলাই জেলার কমলপুর মহকুমার মানিক পুর থানা এলাকায়৷ মানিকপুর এলাকায় শশুরের বন্দুকের গুলিতে গুরুতর আহত মেয়ের জামাই৷ গুলিবিদ্ধ জামাই জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায় মানিকপুর এলাকার বাসিন্দা অরশু রাম রিয়াং এবং তার মেয়ে জামাই সুকু রাম রিয়াং মধ্যে সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে ঝামেলা বাধে৷

তাতে ক্ষিপ্ত হয়ে শশুর তার মেয়ে-জামাইর উপরে একটি গুলি করে৷যার ফলে মেয়ের জামাই গুরুতর আহত হন৷ আহত মেয়ে জামাইকে প্রথমে মনু হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷সেখান থেকে কুলাই হাস্পাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা আশংকাজনক হওয়ায় অবশেষে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য৷বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়ের জামাই সুকু রাম রিয়াং৷অভিযুক্ত শশুর পলাতক বলেই জানা যায়৷ এ ব্যাপারে পুলিশের মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top