News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলা নববর্ষে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পূজা হবে, হালখাতা যাত্রা করানো যাবে
Image

বাংলা নববর্ষে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পূজা হবে, হালখাতা যাত্রা করানো যাবে

আগরতলা, ১৩ এপ্রিল (হি.স.) : বাংলা নববর্ষে এ বছর লক্ষীনারায়ণ মন্দিরে যথারীতি পূজার্চনা হবে৷ নববর্ষে হালখাতা যাত্রার কাজও চলবে৷ ধারণা করা হচ্ছে, মন্দিরের সামনে মূল রাস্তায় বসবে মেলাও৷ গতবছর করোনা-র প্রকোপে লকডাউনে মন্দির-মসজিদ সহ সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ ছিল৷ রাজধানী আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ মন্দিরেও গতবছর ভক্তদের কোনও ধরনের সমাগম হতে দেয়নি প্রশাসন৷ শুধুমাত্র নিয়মমাফিক পুজো হয়েছে৷

প্রসঙ্গত, লক্ষ্মীনারায়ণ মন্দির সহ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন মন্দিরে প্রতিবছর নববর্ষে এবং অন্যান্য পুণ্যতিথিতে ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করাতে আসেন৷
প্রতিবছর সকাল থেকেই মন্দিরে উৎসবের মেজাজে চলে হালখাতা লেখার কাজ৷ মঙ্গলবার লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রধান পুরোহিত ভাস্কর ভট্টাচার্য জানান, এখন পর্যন্ত মন্দির বন্ধ রাখার ব্যাপারে প্রশাসনের তরফে কোনও ধরনের নির্দেশ নেই৷ নববর্ষের দিন যথারীতি মন্দিরে পূজা পার্বণ হবে এবং হালখাতাও যাত্রা করানো যাবে৷ তবে করোনা ভাইরাসের সংক্রমণজনিত পরিস্থিতিতে যাবতীয় বিধি মেনে হালখাতা যাত্রা করানো হবে৷ সামাজিক দূরত্ব বজায় রেখে হালখাতা যাত্রা করার জন্য আসতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷


লক্ষীনারায়ণবাড়িতে বাংলা নববর্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হলেও মন্দির প্রাঙ্গণে মেলা বসবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না৷ কেননা এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনও ধরনের নির্দেশ জারি করা হয়নি৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top