News Flash

  • Home
  • Uncategorized
  • বনকুমারীতে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

বনকুমারীতে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বনকুমারি এলাকায় মঙ্গলবার এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷


মঙ্গলবার সকালেও রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এলাকায় এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ মৃত মহিলার নাম ছায়া দত্ত৷ বয়স ৫১ বছর৷ ঘরের বারান্দাতেই ফাঁসিতে আত্মহত্যা করে ওই মহিলা৷


আত্মীয় পরিজন জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ৷ পরিবারের তরফ থেকে চিকিৎসা করানো হচ্ছে৷ মঙ্গলবার তাকে চিকিৎসার জন্য শিলচরে নিয়ে যাওয়ার কথা ছিল৷ এর মধ্যেই সোমবার রাতে কোন একসময়ে নিজ ঘরের বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করে ওই মহিলা৷
মঙ্গলবার সকালে পরিবারের লোকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷ দীর্ঘ রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতেই তিনি ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top