News Flash

Image

বাইপাস থেকে নিখোঁজ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ ১৭ বছর বয়সের যুবক নোমান হোসেন৷ বাজারে পান কিনতে এসে আর বাড়ি ফেরা হয়নি তার৷ নিখোঁজ হয়ে গেল বিশালগড় থানাধীন নারাউরাস্থিত বাইপাস সড়ক থেকে৷ মঙ্গলবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নারাউরা এলাকায়৷ঘটনার বিবরণে জানা গেছে বেলা ১১টা নাগাদ বাইসাইকেল নিয়ে বিশালগড় বাজারে আসে বিদ্যুৎ বিল দিতে ও পান কেনার জন্য৷ কাজ সেরে বাড়ি ফেরার পথে আচমকা নিরুদ্দেশ হয়ে গেছে সে৷নোমানের বাড়ি ফিরতে দেরি হওয়ায় চিন্তায় পড়ে যায় মা, বাবা পরিবারের উভয়েই ৷

ফোনের ও সুইস অফ৷চতুর্দিকে খবর লাগিয়ে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধানে বেরিয়ে পরে এলাকার মানুষ৷ নারাউরা বাইপাসের ধারে দেখতে পায় তালা খুলা অবসায় সাইকেল টি পড়ে আছে৷ কিন্তু সে নেই৷ তখন বাড়ির লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ সন্ধানে বেরিয়ে ও তাকে উদ্বার করতে পারেনি৷জানা গেছে নোমান বিশালগড় দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র৷ পিতা নাসির আহম্মেদ ছেলেকে উদ্বার করে এনে দিতে পুলিশের কাছে প্রান ভিক্ষার আবেদন জানিয়েছেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top