News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় নতুন সংক্রমিত ৬২, সক্রিয় ২৭৩
Image

রাজ্যে করোনায় নতুন সংক্রমিত ৬২, সক্রিয় ২৭৩

আগরতলা, ১৩ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ফের গত বছরের মতোই করোনা তাণ্ডব শুরু করে দিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৬২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ফলে বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ২৭৩৷ স্বাভাবিকভাবেই বেড়েছে করোনা আক্রান্তের হার৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ৫৩৯ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১,৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআর ২৫ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৩৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলে মোট ৬২ জন গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷
তবে স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ২২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২৭৩ জন৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top