News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সাতটি স্থানে ইডির হানা, বাজেয়াপ্ত ভারতীয় ৮০ এবং বাংলাদেশি ৩০ লক্ষ টাকা
Image

রাজ্যের সাতটি স্থানে ইডির হানা, বাজেয়াপ্ত ভারতীয় ৮০ এবং বাংলাদেশি ৩০ লক্ষ টাকা

আগরতলা, ১৩ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় সাতটি স্থানে অভিযান চালিয়ে বেআইনি লেনদেনে মজুত রাখা ভারতীয় মুদ্রায় ৮০ লক্ষ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি ও ত্রিপুরা পুলিশ৷ হাওয়ালা ট্রেডের সাথে ওই অর্থের যোগসূত্র রয়েছে বলে মনে করছে পুলিশ৷


সূত্রের খবর, আগরতলায় বটতলা বাজারের কাপড় ব্যাবসায়ী এবং সোনামুড়া মহকুমায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছেন ত্রিপুরা পুলিশের বিশেষ দল ও ইডি-র আধিকারিকরা৷ অভিযানে নগদ টাকা উদ্ধার হয়েছে৷


ত্রিপুরা পুলিশের এআইজি জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে ইডি আজ ত্রিপুরা পুলিশকে সাথে নিয়ে সাতটি স্থানে অভিযান চালিয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা ও সোনামুড়া মহকুমায় ওই অভিযান চালানো হয়েছিল৷ তিনি বলেন, এফইএমএ ১৯৯৯ অধীনে ভারতীয় মুদ্রার ৮০ লক্ষ টাকা এবং বাংলাদেশি ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ তাঁর দাবি, তদন্ত চলছে৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top