News Flash

  • Home
  • Uncategorized
  • এই মুহূর্তে কর্ণাটকে লকডাউনের কোনও প্রশ্নই নেই : ইয়েদুরাপ্পা
Image

এই মুহূর্তে কর্ণাটকে লকডাউনের কোনও প্রশ্নই নেই : ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ১৩ এপ্রিল (হি.স.): কর্ণাটকে এই মুহূর্তে লকডাউন লাগু করার কোনও প্রশ্নই নেই। জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। যদিও, করোনার থেকে বাঁচতে জনগণকে সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন ইয়েদুরাপ্পা। পাশাপাশি কর্ণাটকে করোনা-পরিস্থিতি নিয়ে আগামী ১৮ এপ্রিল সর্বদলীয় বৈঠক ডেকেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, “রাজ্যের করোনা-পরিস্থিতি নিয়ে আগামী ১৮ এপ্রিল সর্বদলীয় বৈঠক ডেকেছি। এই মুহূর্তে লকডাউন লাগু করার কোনও প্রশ্নই নেই। টেকনিক্যাল উপদেষ্টা কমিটি জানিয়েছে, আগামী ২ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা বাড়বে। তাই করোনা থেকে বাঁচতে জনগণকে যথাযথ আচরণ মেনে চলতে হবে।’ উল্লেখ্য, সোমবারই ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, প্রয়োজন হলে কর্ণাটকে লাগু করা হবে লকডাউন। কিন্তু, মঙ্গলবার ইয়েদুরাপ্পাই জানালেন, আপাতত লকডাউন লাগু করার কোনও প্রশ্নই নেই।

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top