News Flash

  • Home
  • Uncategorized
  • গুলবাগ সোসাইটি দাঙ্গা মামলার শুনানি পিছিয়ে গেল দুসপ্তাহের জন্য
Image

গুলবাগ সোসাইটি দাঙ্গা মামলার শুনানি পিছিয়ে গেল দুসপ্তাহের জন্য

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.) : গুলবাগ সোসাইটি দাঙ্গা মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে জাকিয়া জাফরির দায়ের করা পিটিশনের শুনানি ফের পিছিয়ে গেল।  মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির দিন ধার্য থাকলেও আদালত দুই সপ্তাহের জন্য এই মামলার শুনানি পিছিয়ে দিল।  ২০১৮  সালে এই পিটিশন দাখিল করা হয়। গত তিন বছরে এই মামলার শুনানির জন্য লিস্ট হলেও জাকিয়া জাফরির আইনজীবী কপিল সিব্বলের অনুরোধে এই মামলা পিছিয়ে দেওয়া হয়। গত ১৬ মার্চও এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই মামলার বিপক্ষের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে সশরীরে শুনানি করার আবেদন জানিয়ে মামলা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান।


প্রসঙ্গত কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা এই দাঙ্গায় নিহত এহেসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি।  গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সহ অন্যান্য রাজনৈতিক নেতা ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলার তদন্তের জন্য গঠিত স্পেশাল ইনভেস্টিকেটিং টিম(এসআইটি) তাদের ক্লিনচিট দেয় এবং এই ক্লিনচিটের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন জাকিয়া জাফরি। গুজরাটের গুলবাগ সোসাইটি দাঙ্গায়  ২০০২ সালে কংগ্রেসের তৎকালীন সাংসদ এহসান জাফরি সহ ৬৯ জনের মৃত্যু হয়।


জাকিয়া জাফরির অভিযোগ করেছিলেন এই দাঙ্গার নেপথ্যে একটি বড় ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। আর এই মামলার শুনানি চলাকালীন ট্রায়াল কোর্ট ২০১৩ সালে নরেন্দ্র মোদী সহ ৫৬ জনকে ক্লিনচিট দেয়। আদালতের এই রায়ের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন জাকিয়া জাফরি। গুজরাট হাইকোর্টও জাকিয়া জাফরির এই আবেদন খারিজ করে দেয়। গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জাকিয়া জাফরি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top