News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে তিন নেশা কারবারীকে গণধোলাই, পুড়ানো হল দোকান
Image

কমলপুরে তিন নেশা কারবারীকে গণধোলাই, পুড়ানো হল দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ ধলাই জেলার কমলপুরের মরাছড়া বাজারে ড্রাগস বিক্রির সময় হাতেনাতে আটক করে ড্রাগস বিক্রেতাদের উত্তম-মধ্যম দিলেন উত্তেজিত জনতা৷ ড্রাগস বিক্রি করার অপরাধে ড্রাগস কারবারিদের পুলিশের হাতে দিয়ে দোকান ঘরে এবং বাইকে আগুন লাগিয়ে দিলো উত্তেজিত জনতা৷
ঘটনাটি ঘটে সোমবার দুপুর একটায় কমলপুর থানার মরাছড়া বাজারে৷ ড্রাগস বিক্রির অপরাধে দোকানের মালিক প্রসেনজিৎ দাস অপর দুই যুবক সুভাষ দেবনাথ (২১)ও রাজীব খাড়িয়াকে(১৮) হাতে নাতে ধরে উওম মধ্যম দিয়েপুলিশের হাতে তুলে দেয় মরাছড়া বাজার এলাকার জনতা৷ এরপর মরাছড়া বাজার এলাকার উত্তেজিত জনতা প্রসেনজিৎ দাসের দোকান সহ একটি বাইককে আগুন ধরিয়ে দেয়৷ তার দোকান ও বাইকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়৷


খবর পেয়ে কমলপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে৷ তারা আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়৷ এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানায় প্রসেনজিৎ দাস দীর্ঘদিন যাবত ড্রাগস সহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে আসছে মরাছড়া বাজারে৷ এতদিন মানুষ তাকে ধরার জন্য উতপেতে ছিল৷ সোমবার জনতার হাতে নেশা কারবারি প্রসেনজিৎ দাস ধরা পড়ে৷এলাকার প্রত্যক্ষদর্শীরা আটক নেশা কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top