News Flash

  • Home
  • Uncategorized
  • ইটভাট্টা শ্রমিকদের সমস্যা নিয়ে শ্রম কমিশনারকে ডেপুটেশন
Image

ইটভাট্টা শ্রমিকদের সমস্যা নিয়ে শ্রম কমিশনারকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ ইটভাটা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা রাজ্য ইটভাটা শ্রমিক ইউনিয়ন৷ইটভাটা শ্রমিকরা নানা সমস্যার সম্মুখীন৷ সমস্যাগুলি সমাধানের জন্য ইটভাটা মালিক কর্তৃপক্ষ এবং শ্রমদপ্তর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না৷ তাতে সমস্যায় পড়েছে ইটভাটা শ্রমিকরা৷ ত্রিপুরার বিভিন্ন ইটভাটায় বহির রাজ্যের শ্রমিক কাজ করছে৷

ইটভাটা শ্রমিকদের বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে ত্রিপুরা রাজ্য ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সবার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ ডেপুটেশন প্রদানের আগে ইটভাটা শ্রমিকদের নিয়ে মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম-অধিকারের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়৷ এখানে সংগঠনের নেতৃবৃন্দ দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন৷ দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ইটভাটায় বসবাসকারী শ্রমিকদের বাসস্থান গুলি পাকা করতে হবে৷ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ ইটভাটা শ্রমিকদের মজুরি চলতি অর্থবছরে কুড়ি শতাংশ হারে বৃদ্ধি করতে হবে৷ ইটভাটা গুলিতে পরিস্রুত পানীয় জলের এবং শৌচালয়ের ব্যবস্থা করতে হবে৷ চিকিৎসা বয় মালিক কর্তৃপক্ষকে বহন করতে হবে৷ বহি রাজ্য থেকে কাজ করতে আসা শ্রমিকদের কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা মালিককে করতে হবে৷ইটভাটা শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নয়নের তাগিদে এসব দাবি দাওয়া পুরন না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top