News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে ধর্ষণও চেষ্টার দায়ে এক ব্যক্তিকে সাত বছর কারাদন্ড
Image

গৃহবধূকে ধর্ষণও চেষ্টার দায়ে এক ব্যক্তিকে সাত বছর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১২ এপ্রিল৷৷ চার সন্তানের জননীকে শ্লীলতাহানী, ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত অভি রঞ্জন ত্রিপুরাকে দোষী সাব্যস্ত হওয়ায় সাজা ঘোষণা করল বিলোনিয়া দায়রা ও জেলা আদালতের বিচারক৷ বিভিন্ন ধারাতে মোট আর্থিক জরিমানা সহ ১৫ বছরের সাজা ঘোষণা করলেও সমস্ত সাজা একযোগে কার্যকর করে সাত বছরের জন্য সাজা ঘোষণা করেন বিচারক৷


ঘটনা ২০১৯ সালের সেপ্ঢেম্বর মাসের নয় তারিখ বিলোনিয়া ঋষ্যমুখের মণিরামপুর এডিসি ভিলেজের মালুম বাড়ি এলাকায় আনুমানিক রাত্রি বারোটা নাগাদ৷ ঘটনার বিবরণে জানা যায় বাড়িতে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত অভিরঞ্জন ত্রিপুরা দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে চার সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা করে৷ সে সময় তার পাশে ৪ সন্তান ঘুমিয়ে ছিল৷ জোর করে ধর্ষণের চেষ্টায় বিবস্ত্র করলে, আক্রান্ত মহিলার চিৎকারে ঘুম ভেঙ্গে যায় সন্তানদের৷ পাশাপাশি এই ৪ সন্তান চিৎকার এর পর এলাকাবাসীরা টের পেয়ে ছুটে এসে অভিযুক্ত অভিনন্দন ত্রিপুরার হাত থেকে মহিলাকে রক্ষা করে৷


অবশেষে চার সন্তানের জননী পরের দিন সকাল বেলা ধবনি মোহন ত্রিপুরাকে সাথে নিয়ে বিলোনিয়া মহিলা থানাতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে৷ তদন্ত শেষ করে তদন্তকারী অফিসার মাফ্রু মগ চৌধুরী অভিযুক্ত অভিরঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪৫৭ ,৩৭৬, ৫১১ ,৫০৬ ধারায় নেয়া মামলার চার্জশিট আদালতে জমা দেয়৷ দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক ৪৫১ নং ধারায় ২ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা, ৫০৬ নং ধারায় ১ বছরের সাজা ও ২ হাজার টাকা জরিমানা, ৩৫৪ নং ধারায় পাঁচ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা, ৩৫৪ (বি নং ধারায় সাত বছর সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করেন৷ সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর তথা আইনজীবী আক্তার হোসেন মজুমদার৷ সাজা ঘোষণা করেন জেলা ও দায়রা আদালতের বিচারক উদিত চৌধুরী৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top