News Flash

  • Home
  • Uncategorized
  • ঘুমের মধেই অগ্ণিদগ্দ মৃত্যু এক, আহত তিন
Image

ঘুমের মধেই অগ্ণিদগ্দ মৃত্যু এক, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷রাজধানী আগরতলা শহর সংলগ্ণ মিলন সংঘ এলাকায় অগ্ণিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৩জন অগ্ণিদগ্দ হন৷ ঘটনার বিবরণে জানা যায় তারা রাতে ঘুমিয়ে পড়লে হঠাৎ অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ কোন কিছু বুঝে ওঠার আগেই আগুনে পরিবারের তিন সদস্য ঝলসে যায়৷ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন বেরিয়ে এসে অগ্ণিদগ্দ ৩ জনকে কোনক্রমে ঘর থেকে বের করে আনেন৷ অগ্ণিদগ্দ ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷


চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়৷ মৃতার নাম সরস্বতী ধর৷ তিনি বনদপ্তর এর কর্মচারী৷ তার স্বামী এবং কন্যা অগ্ণিদগ্দ হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ তারা হল সরস্বতী দলের স্বামী তপন ধর এবং কন্যা তনুশ্রী ধর৷ তপন ধরের অবস্থা খুবই সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ কিভাবে অগ্ণিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷অগ্ণিদগ্দ হয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু এবং একই পরিবারের আরও দু’’জন গুরুতরভাবে জখম হওয়ায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top