News Flash

  • Home
  • Uncategorized
  • শীতলকুচি কাণ্ডে তৃণমূল ‘ভোটব্যাঙ্ক’-র রাজনীতি করছে, অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র
Image

শীতলকুচি কাণ্ডে তৃণমূল ‘ভোটব্যাঙ্ক’-র রাজনীতি করছে, অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র

শান্তিপুর, ১১ এপ্রিল (হি.স.) : শীতলকুচির ঘটনা নিয়ে তৃণমূল ‘ভোটব্যাঙ্ক’-র রাজনীতি করছে বলে অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর আগেই বুথের লাইনে মৃত তরুণ সম্পর্কে মমতা চুপ কেন সেই প্রশ্নও তোলেন অমিত। শীতলকুচির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন মমতা।


রবিবার রাজ্যে এসে মমতাকে পাল্টা আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘‘শীতলকুচির ঘটনা নিয়ে তোষণের রাজনীতি করছেন তৃণমূল নেত্রী। দিদি ৪ জনকে শ্রদ্ধা জানালেন। কিন্তু আনন্দর মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করলেন না। কারণ, আনন্দ রাজবংশী সম্প্রদায়ের যুবক। দিদির ভোটব্যাঙ্ক নয়।’’
এদিন নদিয়ার শান্তিপুরে রোড শো করেন অমিত শাহ। এর পরে সাংবাদিক বৈঠকে অমিত বলেন, ‘‘কোচবিহারে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি ঠিক নয়। দিদির মন্তব্য শুনেছি। ওই একই জায়গায় সকালে আনন্দ বর্মণ নামের এক যুবককে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। যাতে ভোট না হতে পারে, তার জন্যই এই খুন হয়েছে।’’


শনিবার রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, মমতার উস্কানির ফলেই শীতলকুচির ঘটনা ঘটেছে। সেই একই কথা শোনা গেল শাহের মুখেও। তিনি বলেন, ‘‘এই শীতলকুচিতেই কিছু দিন আগে সভায় দিদি বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরতে। আমার প্রশ্ন, আপনার এই ভাষণ কি এই মৃত্যুর জন্য দায়ী নয়? আপনি এই ভাষণ না দিলে কি এই ঘটনা ঘটত? আপনার উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। এখনও সুযোগ আছে দিদি। আনন্দর মৃত্যুকেও শ্রদ্ধা জানান। আপনার ভাষণের জন্য মানুষের কাছে ক্ষমা চান।’’ নির্বাচনের বাকি ৪ দফায় শান্তিপূর্ণ ভোটের জন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন অমিত। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসা ঘটবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top