News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে নতুন যুগের সূচনা হয়েছে : বিজেপি
Image

এডিসি নির্বাচনে নতুন যুগের সূচনা হয়েছে : বিজেপি

আগরতলা, ১০ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচনে নতুন যুগের সূচনা হয়েছে৷ অবাধ, সুষ্ঠু নির্বাচন ত্রিপুরায় দৃষ্টান্ত স্থাপন করেছে৷ আজ এডিসি নির্বাচনে ফলাফল ঘোষিত হওয়ার পর দৃঢ় প্রত্যয়ের সুরে এ-কথা বলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর কথায়, ত্রিপুরায় গণতন্ত্র আক্রান্ত দাবি যারা গলা ফাটাতেন, এডিসি নির্বাচনে তাঁরাও সন্তুষ্ট৷ তাঁর সাফ কথা, পরিষদ দখল করা মূল বিষয় নয়৷ পাহাড়ে অস্তিত্বের জানান দিয়েছে বিজেপি৷ সাথে জোট সঙ্গী আইপিএফটি-র চরম ব্যর্থতা প্রসঙ্গে তাঁর কটাক্ষ, তাঁদের জনভিত্তি কতটা রয়েছে, এখন তাঁরাই পর্যালোচনা করুক৷ এদিন বিজেপি প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী আর্জি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে৷ প্রত্যেকে ভেদাভেদ ভুলে উন্নয়নে সামিল হোন৷


এদিন সুব্রত বাবু বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ যারা কিছুদিন পরপর গণতন্ত্র নিয়ে প্রশ্ণ তুলতেন, আজ তাঁরাও এ-কথা স্বীকার করেছেন৷ তাঁর দাবি, নির্বাচনী ফলাফল প্রমাণ করেছে গ্রাম-পাহাড়েও বিজেপি-র ভিত্তি মজবুত রয়েছে৷
তিনি বলেন, বিজেপি জোট ধর্মে বিশ্বাসী৷ এডিসি নির্বাচনে তা প্রতিফলিত হয়েছে৷ আগামী দিনেও জোট ধর্ম বজায় রাখবে৷ তাঁর আবেদন, এডিসি-তে নতুন পরিষদ যারা গঠনন করবে, ত্রিপুরা সরকারের সাথে মিলে রাজ্যের স্বার্থে কাজ করুন৷


এদিন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, নির্দুষ্ট আসনে দল প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ কারণ, কখনোই বিজেপি সরকার গঠনের লক্ষ্যে কাজ করে না৷ মানবতাই লক্ষ্য আমাদের৷ তাঁর দাবি, আজকের নির্বাচনী ফলাফলে স্পষ্ট জনজাতি আসনে বিজেপি-র প্রতি আস্থা বেড়েছে৷ ভোট ভাগাভাগির প্রভাব পড়েছে ঠিকই৷ আগামী দিনে তার পর্যালোচনা করা হবে৷

তাঁর সাফ কথা, পরিষদ দখল করা মূল বিষয় নয়৷ বিজেপি অস্তিত্বের জানান দিয়েছে৷ তিনি বলেন, এই প্রথম এডিসি নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ তাঁর কটাক্ষ, এতকাল যারা ভোট হরণ করতেন, আজ তারা নিশ্চিহ্ণ হয়ে গেছেন৷ তাঁর দাবি, এডিসি নির্বাচনে নতুন যুগের সূচনা হয়েছে৷ রাজ্যের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, মতাদর্শহীন রাজনৈতিক দলের পরিনতি নির্বাচনী ফলাফলে উঠে এসেছে৷
আজ তিনি জোট সঙ্গী আইপিএফটি-র ফলাফল নিয়ে কোন মন্তব্য করতে চাইছিলেন না৷ শুধু বলেন, আইপিএফটি-র জনভিত্তি কতটা রয়েছে তারাই পর্যালোচনা করুক৷ তাঁর সাফ কথা, নির্বাচনে পরাজয় মানতে রাজি নই৷ শুধু পরিষদ নিয়ন্ত্রণে রাখতে পারিনি৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top