News Flash

  • Home
  • Uncategorized
  • মোহনপুর এসডিএম অফিসে গণনা কেন্দ্রে হামলা, পরিকল্পিত বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ
Image

মোহনপুর এসডিএম অফিসে গণনা কেন্দ্রে হামলা, পরিকল্পিত বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ পূর্ব পরিকল্পিত ভাবে তিপ্রা মথার উপর আক্রমণ করেছে দুষৃকতীরা৷ আগে থেকেই পরিকল্পনা ছিল আজ মোহনপুরে আমার উপর আক্রমণ করা হবে৷ এই আক্রমণ করে আমাকে ভয় দেখানো যাবেনা৷ শুক্রবার রাজবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে এই ভাবেই কটাক্ষ করে বলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷


তিনি জানান, শাসক দলের দুর্বিত্তরাই এই হামলা সংগঠিত করেছে৷ যেটা কাপুরুষের পরিচয় দিয়েছে তারা৷ যদি চ্যালেঞ্জ নিতেই হয় তাহলে নির্বাচনী ময়দানে এসে নিক বলে তিনি দাবি করেন৷ পাশাপাশি এই আক্রমনের বিষয়ে মুখ্যমন্ত্রী তার সাথে কথা বলেছেন৷ এবং ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে৷ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷ অবিলম্বে যাতে তাদেরকে গ্রেফতার করা হয় এই দাবি জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷


পরিকল্পনা করে মোহনপুর মহকুমা শাসক অফিসে তিপরা পার্টির উপর আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা৷ আর দলের নেতৃত্ব যদি সুরক্ষিত না থাকে তাহলে কর্মী এবং ভোটাররা কিভাবে সুরক্ষিত থাকবে৷ এভাবে তিপরা পার্টির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ভয় দেখানো যাবে না৷ যদি চ্যালেঞ্জ নেওয়ার থাকে তাহলে নির্বাচনী ময়দানে এসে চ্যালেঞ্জ নেওয়ার জন্য শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন করে বলেন তিপরা পার্টির চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷


কিন্তু শুক্রবার মোহনপুর মহকুমা শাসক অফিসে যে ধরনের আক্রমণ করেছে শাসক দলের গুন্ডারা তা সম্পূর্ণ কাপুরুষত্ব৷ বিষয়টি সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিষয়টি নিন্দা জানিয়েছেন বলে জানান প্রদ্যুৎ৷ অভিযুক্তরা পূর্বে কংগ্রেসের ছিল, পরবর্তী সময় সিপিএমের যায় এবং বর্তমানে তারা ভারতীয় জনতা পার্টির হয়ে এ ধরনের সন্ত্রাসজনক ঘটনা করে চলেছে৷ কারন তারা চায় ডাঙ্গা এবং উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করতে৷ এদিনের ঘটনার তীব্র নিন্দা দায়ক৷ পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি৷ রাজ্য পুলিশ আধিকারিককে বিষয়টি অবগত করা হয়েছে৷ তাই পুলিশের কাছে দাবি জানানো হচ্ছে অবিলম্বে সি সি ক্যামেরার ফুটেজ দেখে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য বলে জানান তিনি৷ সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এন্টনি দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব৷
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে গুজব ছড়িয়ে পড়েছে৷ এই প্রেক্ষিতে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর এক বার্তা জারি করেছেন৷ ওই বার্তায় প্রদ্যুৎ উল্লেখ করেছেন, এদিনের ঘটনার সাথে তাঁর পরিবারের সদস্য তাঁর কাকা তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার নাম জড়িয়ে দেয়া হচ্ছে৷ কিন্তু, তা ঠিক নয়৷ প্রদ্যুৎ বলেন, এই ঘটনার সাথে যীষ্ণু দেববর্মা কিংবা তাঁর পরিবারের কারোর কোন যোগাযোগ নেই৷ শুধুশুধি বিভ্রান্ত না হওয়ার জন্য প্রদ্যুৎ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পুলিশের ডিজিপি এর সাথেও তাঁর কথা হয়েছে৷ তাঁরা তাঁকে আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এদিনের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top