News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে কালবৈশাখীর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৮
Image

বাংলাদেশে কালবৈশাখীর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৮

ঢাকা, ৫ এপ্রিল (হি. স.) :   কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশের একাংশ। ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট । এরমধ্যে তিনজন মহিলা রয়েছে বলে জানা গিয়েছে। ফুলচারি, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ এলাকায় মৃত্যুর খবর মিলেছে।

কমপক্ষে ১৩টি জেলায় কালবৈশাখীর তাণ্ডব চলে।রবিবার রাতে ঝড়ের তাণ্ডবে মৃত্যুর পাশাপাশি অনেকে জখমও হয়েছেন বলে খবর। মৃত সকলেই গাইবাঁধা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। গাইবাঁধার ডেপুটি কমিশনার আব্দুল মতিন বলেন, ‘ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়েছে, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে।’ বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুরা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, যশোর এলাকায় রবিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড় হয়। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। ঢাকাতেও সামান্য শিলাবৃষ্টি হয়েছে। ঢাকায় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৬৪ কিমি।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top