News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত আরসিবি-র ওপেনার দেবদত্ত পারিক্কল
Image

করোনা আক্রান্ত আরসিবি-র ওপেনার দেবদত্ত পারিক্কল

মুম্বই, ৪ এপ্রিল (হি.স.) : এবার আইপিএলের উপর করোনার থাবা ক্রমেই বেড়েই চলেছে। দিন পাঁচেক পর শুরু এবারের আইপিএল। করোনার থাবা বিভিন্ন দলে ঢুকে পড়েছে। এবার আক্রান্ত হলেন ২০২০ আইপিএলের উদীয়মান ক্রিকেটার দেবদত্ত পারিক্কল। আরসিবি’র তরুণ এই ওপেনারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি যে কেবল আরসিবি শিবিরে দুঃসংবাদ তাই নয়, করোনার দ্বিতীয় ওয়েভের আবহে আইপিএল আয়োজন নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে।

ইতিমধ্যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১০ জন মাঠকর্মী, আগে দিল্লি ক্যাপিটালস অল-রাউন্ডার অক্ষর প্যাটেলের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। করোনা আক্রান্ত চেন্নাই সুপার কিংস শিবিরেরও। রবিবার আরসিবি-র তরফে এ খবর জানানো হয়েছে। আপাতত গোটা দলের থেকে আলাদা হয়ে নিভৃতবাসে রয়েছেন পাড়িক্কল। কোভিড হওয়ার ফলে অন্তত দুটি ম্যাচ খেলতে পারবেন না পাড়িক্কল। আইপিএলের প্রথম দিনেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে আরসিবি। পাড়িক্কল না থাকায় কাকে দিয়ে ওপেন করাবেন, সেই নিয়ে চিন্তা বাড়ল কোহলীর।


কর্নাটকের এই ব্যাটসম্যানের চোট বিরাট কোহলীর দলের কাছে বিরাট ধাক্কা। গত বার ভাল ছন্দে ছিলেন পাড়িক্কল। ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছিলেন। ওপেন করতে নেমে মাথা ঠান্ডা রেখে তাঁর ইনিংস নজর কেড়ে নিয়েছিল কোহলীর। ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top